চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রতারক আল-ইমরানজে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে এলাকাবাসীর মানবন্ধন

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 25-08-2023 02:04:39 pm

কলমাকান্দায় প্রতারক আল-ইমরানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন



মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের প্রতারক আল-ইমরান হোসেনের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি মোড়ে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অধাঘন্টা ব্যাপী এ মানববন্ধনে রংছাতি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রায়  দুইশতাধিক লোক অংশ গ্রহণ করেন।



জানা যায়, অভিযুক্ত আল-ইমরান হোসেন (৩৫) রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের মতিউর রহমান মতি ও কোহিনুর বেগমের ছেলে।


মানবন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ছফুর উদ্দিন, স্থানীয় বাসিন্দা তাজ্জদ আলী, আব্দুল খালেক, আব্দুল মোতালিব, আলী হোসেন সহ আরো অনেকে। ভুক্তভোগীরা বলেন, আল-ইমরান হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় জমি বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।


ভুক্তভোগীরা বলেন, আল-ইমরান এলাকায় একজন প্রতারক, ভূমিদস্যু   ব্যক্তি হিসাবে পরিচিত। সে পেশায় একজন  মেকআপ ম্যান। এ সুবাদে তার পরিচিত বিভিন্ন লোকজনের তদবির নিয়ে মিথ্যা মামলা ও হুমকি ধমকি দিয়ে খেটে-খাওয়া সাধারণ মানুষদের জমি হাতিয়ে নিতে হয়রানী করে আসছে। 


প্রতারক আল-ইমরান হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


অভিযুক্ত আল-ইমারন বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,  প্রতিবেশী ছফুর উদ্দিন ও স্থানীয় দুই প্রাতিবেশী প্রভাবশালী ব্যল্তির সহায়তায় আমার বাড়ীর বাড়ির চলাচলে রাস্তা বন্ধ করে দিয়েছেন। আল-ইমরান বলেন, সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে তারা মানবন্ধন করছে।

Tag
আরও খবর