বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চেতনার নামে চলছে লুটপাট....... চরমোনাই পীর ফয়জুল করীম

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 26-08-2023 01:43:24 pm

চরমোনাই পীর ফয়জুল করীম বলেছেন দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যাপক লুটপাট চালাচ্ছে আওয়ামীলীগ সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সময় পার করছে। 


শনিবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি জামিয়া হাসিমিয়া ইমদাদুল উলুম রসুলপুর মাদ্রাসায় তৃনমুল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে প্রহসনের নির্বাচন আর হতে দেওয়া হবেনা। শেখ মজিবর রহমানের বাকশাল স্বপ্ন তার কন্যা পূরণ করতে চাচ্ছে। এ স্বপ্ন এ দেশের জনগণ কখনোই হতে দিবেনা। জাতীয় সরকারের মাধ্যমে আগামী নির্বাচন করার দাবি জানান তিনি। 


ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাশেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। 


প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ আমিন উদ্দিন, রূপগঞ্জ থানা ইসলামি আন্দোলনের উপদেষ্টা সৈয়দ আহমেদ, মোজাফফর, হাবিবুর রহমান জিহাদি, কাজি কামরুজ্জামান, কাজী শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম খোকন, মাওলানা শাহজাহান আলহাবিব প্রমুখ।

Tag
আরও খবর