কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

লোহাগাড়া সিটিজেন পার্কে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত।

মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম লোহাগাড়া) : গতকাল শনিবার বিকেল ৫ টায় লোহাগাড়া বটতলীস্থ সিটিজেন পার্কে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর উদ্যেগে জাতির জনক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নারী জাগরণের অগ্রদূত জনাবা রিজিয়া রেজা চৌধুরী। 

আলোচনা সভায় লোহাগাড়ার গণমানুষের নেতা ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল স্বাগত বক্তব্য রাখেন।  তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার উন্নয়নমুখী যাত্রাকে চলমান ও আরো শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো জয়ী করতে হবে। সেই সাথে লোহাগাড়া -সাতকানিয়ার গণমানুষের নেতা ও ইসলামিক স্কলার ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী কে আবারও নির্বাচিত করে লোহাগাড়া -সাতকানিয়ার উন্নয়নকে আরোবেশি অগ্রগতি করার সুযোগ করে দিতে সকলের কাছে আহ্বান করেন।

 অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন, আওয়ামী লীগের অন্যতম নেতা মিয়া মোহাম্মদ শাহজাহান, এস, এম আব্দুল জব্বার, জনাব মিজানুর রহমান। 

সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিবাস সাগর, আওয়ামী লীগ নেতা এইচ, এম গণি সম্রাট,  শ্রমিক লীগ নেতা নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাং জহির উদ্দিন,  পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব জহির উদ্দিন,  মহিলা আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী। 

 উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযুদ্বা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল,  উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাইফুল ইসলাম,  যুবলীগের আহ্বায়ক আব্দুল হান্নান মোহাম্মদ ফারুক,  আমিরাবাদ ইউ, পি চেয়ারম্যান  এস এম ইউনুস, পদুয়া ইউ, পি চেয়ারম্যান হারুনুর রশিদ, আধুনগর ইউ, পি চেয়ারম্যান জনাব নাজিম উদ্দিন,  কলাউজান ইউ, পি চেয়ারম্যান জনাব এম এ ওয়াহেদ, চুনতি ইউ, পি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ,  যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বোরহান সোবহান,  আওয়ামী লীগ, তাঁতী লীগ,  জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব লীগের নেতা কর্মী সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। 

 মাননীয় সাংসদ ও গণমানুষের নেতা ও ইসলামিক স্কলার আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ ও জাতির এক অম্লান স্মৃতি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করলেও  বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে হত্যা করতে পারে নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা পিতার আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে পিতার  আত্মবিসর্জনের মধ্যে দিয়ে অর্জনকৃত স্বাধীন বাংলাদেশকে পৃথিবীর দরবারে প্রশংসিত ও ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনিও প্রধান মন্ত্রীর উন্নয়নমুখী যাত্রায় ইতিহাস সৃষ্টি করেছেন। সম্প্রতি বন্যায় তিনি এলাকার মানুষের সাহায্যে অক্লান্ত পরিশ্রম করেছেন।

আরও খবর