সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতু্বদিয়ায় যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিল্ডার

কক্সবাজারের কুতুবদিয়ায় অনুমোদন ছাড়া যত্রতত্র বিক্রী হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার।অনিরাপদ ও  ঝুঁকিপূর্ণ অবস্তায় দোকানের সামনে রাখা হয় গ্যাসের সিলিল্ডার, সঙ্গে এক লিটার দুই লিটার কোমলপানীয়ের বোতলে পেট্রল। এসব দোকানে দার্হ্য পদার্থ রাখার কোন লাইসেন্স নেই।

উপজেলা জুড়ে বিভিন্ন দোকানে গ্যাসের সিলিল্ডার বিক্রি করতে দেখা গেছে,নিয়ম অনুযায়ী  গ্যাস সিলিল্ডার  বিক্রি এবং মজুত করতে ফাযার সার্ভিসের  লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স  ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওযার বিধান রয়েছে।এই  নিয়ম এখানে মানা হচ্ছে না ফলে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

বিস্ফোরক পরিদপ্তরের নিয়ম অনুযায়ী খুচরা দোকানে বিক্রির জন্য সবোর্চ্চ ১০টি গ্যাস সিলিল্ডার রাখা যায়।সে ক্ষেতে কেবল ফায়ার সার্ভিসের লাইসেন্স নিলেই হবে।১০টির বেশি গ্যাস সিলিল্ডার বিক্রি করতে হলে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স বাধ্যতামূলক।

কুতুবদিয়া উপজেলায়  কোন ধরনের লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিল্ডার বিক্রির ব্যবসা পরিচালনা করেছে অসংখ্য প্রতিষ্ঠান।প্রতিষ্ঠান গুলো কোন প্রকার নিয়ম না মেনেই গ্যাস সিলিল্ডার বিক্রির ব্যবসা পরিচালনা করছে।২০০৪ সালের এলপিজি মজুত সংরক্ষণ আইনে বলা হয়েছে বিস্ফোরণ লাইসেন্স ব্যতীত কেউ এলপিজি গ্যাস সিলিল্ডার  মজুত করতে পারবে না।গ্যাস সিলিল্ডার মজুতের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন  রাখতে হবে।সেখানে কোন প্রকার আগুন বা বিদ্যুৎতিক সংস্পর্শ না থাকে সেদিখে খেয়াল রাখতে হবে।

উপজেলার বিভিন্ন বাজারে পাড়া মহল্লায় মুদির দোকান,তেলের দোকান,পানের দোকান,চায়ের দোকান,এমনকি ঔষধের দোকানে ও অবাধে বিক্রী হচ্ছে গ্যাস সিলিল্ডার। জনবহুল  এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে এলপিজি সিলিল্ডার গোদামজাত করা হয়েছে।অধিকাংশ দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র নেই,কিছু দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র টাঙানো থাকলে তা অকেজো ও মেয়াদোর্ত্তীর্ণ।

লাইসেন্সবিহীন গ্যাস সিলিল্ডার বিক্রির বিষয়ে জানতে চাইলে অধিকাংশ গ্যাস সিলিল্ডার বিক্রেতা বলেন,গ্যাস সিলিল্ডার বিক্রির বিষয়ে  কোন প্রকার  লাইসেন্স প্রয়োজন পড়ে তা তাদের জানা নেই।বাজারের অনেক দোকানেত গ্যাস সিলিল্ডার বিক্রী হয়,একেবারে ফুটপাতে গ্যাস সিলিল্ডার সাজিয়ে রাখা হয়েছে,কেউত কিছু বলে না।

উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে অবৈধ ভাবে গ্যাস সিলিল্ডার বিক্রি করতে দেখা গেছে,সিলিল্ডার গুলো রাখা হয় সড়কের পাশে,একটার উপর আরেকটা করে,অনেকেই গ্যাস সিলিল্ডার মজুত রাখার নিয়ম কানুন সম্পর্কে জানেন না।

Tag
আরও খবর