নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

ডোমারে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন চালু হওয়া সার্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭শে আগস্ট) সকাল সাড়ে ১১টায় ডোমার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম ভুট্টু প্রমূখ।

আলোচনা সভায় সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন—সোনালী ব্যাংক লিমিটেডের ডোমার শাখার ব্যবস্থাপক পংকজ কান্তি রায়।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের ৪টি প্রকল্পের উপর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন বক্তারা। তারা আরও জানান, চারটি স্কিমের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকুরিজীবীদের জন্য প্রগতি স্কিম, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা স্কিম ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য সমতা স্কিম পদ্ধতিতে সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। কার্যক্রমটিতে ১০ থেকে ৪২ বছর পর্যন্ত মাসিক চাঁদা প্রদান করতে হবে। সার্বজনীন পেনশন ব্যবস্থায় ১৮-৫০ বছর বয়সী যেকোনো নাগরিক আসতে পারবেন।

Tag
আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে