নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন




আজ ১২ ভাদ্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে বেশি পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার,সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক এবং অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলার সঙ্গীতকে এক অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।


নজরুল ভারত থেকে বাংলাদেশের প্রথম ত্রিশালে আসেন। শৈশবে তিনি এই ত্রিশালে আসেন। ময়মনসিংহের ত্রিশালে তাঁর নামানুসারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।এখানে তিনি যে বটগাছের নিচে বাঁশি বাজাতেন, সেই বটগাছের পাশেই শুকনি বিলের মাঝে স্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়টি।


বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে মোট ২৪টি বিভাগে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীরা আইন, নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, চলচ্চিত্র নির্মাণ ও সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো পড়াশোনা করছেন। কিন্তু শিক্ষার্থীরা যে বিভাগেই পড়ুক না কেনো ,নজরুলকে জানার স্বার্থে প্রতিটি বিভাগেই ‘নজরুল স্টাডিজ’ নামে একশত নম্বরের বাধ্যতামূলক একটি কোর্স পড়তে হয়।বর্তমানে দুই শতাধিক শিক্ষকের তত্ত্বাবধানে সাড়ে ৭ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।


এই বছর কবির ৪৭ তম মহাপ্রয়াণ দিবসে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী সোমবার (২৮শে আগস্ট) সেমিনারে আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হবে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  এবং নজরুল গবেষক অধ্যাপক ড. সৌমিত্র শেখর মনে করেন ,"তরুণ প্রজন্মের উচিত হবে কবি নজরুলের গল্প, উপন্যাস, কবিতা, জীবনীসহ সকল বিষয় জানা ও তার আদর্শকে লালন করা।"


আরও খবর






deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৪ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে