শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

বানিয়াচং থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার


বানিয়াচং থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।  সোমবার (২৮আগস্ট) দুপুরে পরিদর্শনে আসেন তিনি। এ সময় বানিয়াচং থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।

পরে পুলিশ সুপারকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার এলাকার আগত চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বানিয়াচং থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টার খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনের সময় পুলিশ সুপার বানিয়াচং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি গ্রাম পুলিশের কর্মরত সদস্যদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে বানিয়াচং থানার পক্ষ হতে পুলিশ সুপারের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে অফিসার ফোর্স ও গ্রাম পুলিশদের সাথে ফটোসেশানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ, বানিয়াচং থানাধীন তদন্ত ও ফাড়িঁর ইনচার্জগণসহ বানিয়াচং থানায় কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ।

Tag
আরও খবর