শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সনদের সমন্বয় সভা অনুষ্ঠিত বৃষ্টি নামলেই স্বস্তি মাদক উদ্ধার ও গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে সাফল্য, পুরস্কৃত জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রধানের বিরুদ্ধে বরখাস্ত হওয়া পোর্টারের অভিযোগ নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ



প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি 

‘আমার এলাকায় আমিই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বললেও আমি শুনবো না। কাউকে গোনার টাইম নাই।’ বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন অশোভনীয় ভাষায় কটূক্তিকারী নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে দলীয় পদ থেকে বহিষ্কারপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মিরা।


মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সদর উপজেলার তৃণমূলের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।  


মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্ব চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য মো. হাসান, উপজেলা যুবলীগ নেতা মো. মোহন, দাদপুর ইউনিয়ন যুব লীগের আহবায়ক আবদুল মতিন প্রমূখ।


বক্তারা বলেন, ২০১১ সালে আওয়ামী লীগে যোগ দেন সাবেক ইউপি মেম্বার জহির উদ্দিন। তিনি বিভিন্ন দলের লোকজন নিয়ে এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলেন। এদের দিয়ে এলাকায় হামলা, দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছেন। জহির মেম্বার বাহিনীর সদস্য রাসেল ওরফে কালা সম্প্রতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিনের সঙ্গে ছবি তুলে ফেসবুক পোস্ট করেন। এতে রাসেলকে ‘গুপ্তচর’ আখ্যা দিয়ে এলাকা ছাড়া করেন জহির মেম্বার। পরে রাসেল এলাকায় ফিরতে জহির মেম্বারকে ফোন দেন।


তখন জহির মেম্বার বলেন, ‘তোমার জন্য অনেকে ফোন দিয়েছে। আমি কারও কথা শুনি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেও আমি শুনবো না। আমার এলাকায় আমিই প্রধানমন্ত্রী। কাউকে গোনার টাইম নাই। তবে তুমি নুরুল আমিনকে (বিএনপি নেতা) কোপাতে পারলে এলাকায় ফিরতে পারবা। আমি তোমার নিরাপত্তাসহ পুরস্কার ও দেবো।’


বক্তারা আরো বলেন, আমাদের মাতৃতুল্য নেত্রীকে কটূক্তি করার প্রায় এক মাস অতিবাহিত হলেও কটূক্তিকারী জহির উদ্দিন ওরপে কসাই জহিরের বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নেয়নি জেলা ও উপজেলা আওয়ামী লীগ। বরং কসাই জহিরের কটূক্তির প্রতিবাদ করায় জহির ও তাঁর সন্ত্রাসী বাহিনী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিদের হামলা-মামলার হুমকি-দুমকি দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী কসাই জহিরকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারসহ দৃষ্টিন্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।


আওয়ামী লীগ নেতা জহির উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে জহিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগ বরাবর দাদপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি আবদুল মতিন আবেদন করে। আমরা ওই আবেদনটি গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

আরও খবর


deshchitro-6a2b15db21b92-120626020859.webp
বৃষ্টি নামলেই স্বস্তি

১২ ঘন্টা ১১ মিনিট আগে