নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

ডোমারে কুলি সর্দার ফেরত পেতে সংবাদ সম্মেলন

নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনের কুলি সর্দার পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন মতিবুল ইসলাম (৪০)।

বুধবার (৩০শে আগস্ট) সকাল ১১টায় উপজেলা শহরের বাটার মোড়ে ডোমার ব্যাডমিন্টন ক্লাব মাঠে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার এস.এম. গ্রেট-৩ (চুক্তি) আনোয়ার হোসেন কর্তৃক তার বিরুদ্ধে করা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে মতিবুল ইসলাম বলেন, ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল অব্ধি আমার বাবা আব্দুল লতিফ ডোমার রেলওয়ে স্টেশনে কুলি সর্দার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর ২০১২ সালের ১৯শে নভেম্বর ডোমার রেলওয়ে স্টেশনের তৎকালীন স্টেশন মাস্টার আমাকে কুলি সর্দার হিসেবে মনোনীত ও সুপারিশ করে বাংলাদেশ রেলওয়ের পাকশী বাণিজ্যিক কর্মকর্তা ডিসিও বরাবর আবেদন প্রেরণ করেন।

তিনি আরও বলেন, সেসময় থেকে ২০২২ সাল অব্ধি অর্পিত দায়িত্ব পালন করি। তবে সেবছর সামান্য ভুল বুঝাবুঝির কারণে স্থানীয় কাউন্সিলর আমার বিরুদ্ধে মানববন্ধন করলে পাকশীর ডিসিও তদন্ত করে আমাকে কাজ না করার জন্য মৌখিকভাবে নির্দেশ প্রদান করেন।

বর্তমান স্টেশন মাস্টার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে বলে তিনি আরও জানান, বর্তমানে কর্মরত টেন্ডাইল সামছুদ্দিনকে কুলি সর্দার হিসেবে নিয়োগ প্রদানের লক্ষ্যে তার কাছ থেকে উৎকোচ গ্রহণ করে তাকে কুলি সর্দার হিসেবে বৈধ ঘোষণা করেন। যা সত্য নয়। কারণ সামছুদ্দিন নামে পাকশীর ডিসিও স্বাক্ষরিত কোনো বৈধ কোনো কাগজপত্র নেই। তার বিরুদ্ধে স্টেশন মাস্টার কর্তৃক মিথ্যা অভিযোগ প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

কুলি সর্দারের বিষয়ে তদন্ত চলার কারণে এবিষয়ে মন্তব্য করতে রাজি নন ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

Tag
আরও খবর