নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

ডোমারে শহীদ রুমি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ জননী জাহানারা ইমামের পুত্র শহীদ রুমি স্মরণে নীলফামারীর ডোমারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০শে আগস্ট) বিকালে ডোমার পৌর শহরের ছোটরাউতা সাহাপাড়া এলাকার মাশরাফী ভবনে তিনবাংলা’র আয়োজনে শহীদ রুমি স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ। এতে সভাপতিত্ব করেন—ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা।

তিন বাংলার গ্লোবাল সভাপতি সালেম সুলেরীর সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার।

এসময় আরও উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল, কণ্ঠশিল্পী সহিদুল সরকার, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, বায়ান্নর ভাষা সৈনিক পুত্র গোলাম ফারুক প্রমূখ সহ মাদ্রাসা ও এতিমখানার শিশুসহ মসজিদের ইমামগণ।

আলোচনা সভা শেষে শহীদ রুমির বিদেহী আত্মার মাগফিরাত সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর