রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

নানা আয়োজনে কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন




নানা আয়োজনে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।  


দিবসটি উপলক্ষে, শুক্রবার  সকালে মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয়ে দেশ ও জাতির কল্যাণ সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 




পরে জেলা বিএনপির আয়োজনে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এন আর প্লাজার সামনে শেষ হয়। পরে সেখানে  সমাবেশ অনুষ্ঠিত হয়। 




কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,বিশেষ অতিথি ছিলেন ড্যাবের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ ইউনুছ আলী, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ডাঃ মাহফুজার রহমান মারুফ। 



কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সদর থানা বিএনপি সম্পাদক মাহাবুবার রহমান,পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জিয়া পরিষদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল,জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সম্পাদক হাসান যোবায়ের হিমেল,স্বেচছাসেবকদলের সদস্যসচিব আরমান হোসেন,জাসাস কুড়িগ্রাম জেলা সদস্য সচিব নুর জামাল বাহাদুর সহ নেতৃবৃন্দ।




এ সময় বক্তারা বলেন,বিএনপি জনগনের দল,সংগ্রাম ত্যাগ আর আন্দোলনের মাধ্যমেই জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছে।আগামীদিনে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগনের সকল সমস্যা আগামী দিনে দুর হবে।



আরও খবর