সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল  সহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ  পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাবেক সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, যুবদলের সাবেক  সভাপতি  আলী আহমেদ বাবু,স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জানিবুল ইসলাম জোসির উপস্থাপনায় শিবগঞ্জ গার্লস স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভয় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান  শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক সদস্য সচিব মুখলেশুর রহমান, পৌর যুবদল সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাসার ।

বক্তব্য শেষে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলীয় অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে মিলাদ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







deshchitro-6a3fe33a2e7a7-270626085034.webp
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

২ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে