নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

কুষ্টিয়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা পূর্বে অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিটের ব্যানারে মিছিল সহকারে  পাবলিক লাইব্রেরির মাঠে  উপস্থিত হতে থাকে। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সকাল ১১ টায় আলোচনা সভা শুরু হয়ে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চলে। 

উক্ত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহীদ মেহেদী আহমেদ রুমি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয়  সরকার বিষয়ক সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা  অধ্যক্ষ সোহরাব উদ্দিন। 

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফরিদা  ইয়াসমিন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র অধীনস্থ সকল ইউনিটের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার সভাপতি/ আহবায়ক,সাধারণ সম্পাদক /সদস্য সচিব। 

সভায় বক্তারা বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করেন এবং বিএনপির অঙ্গগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ  রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগমুক্ত কামনা করেন। 

Tag
আরও খবর