শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্ঠমী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্ঠমী পালিত



নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার  মধ্যদিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথী শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

 এ উপলক্ষে গতকাল  বুধবার সকাল ১০ টায় লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রুপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুভাস চন্দ্র বোস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কমল কৃষ্ণ বালা, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মৃত্যূঞ্জয় দাস, লোহাগড়া পৌর প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভন্ডুল, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রবীর কুমার কুন্ডু মদন, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরীক্ষিত শিকদার, সাবেক সহ-সভাপতি গৌতম দেওয়ান, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক কাজল পাল, সদস্য সচিব অসীম রায় পমুখ।

দুপুরে পূজা-অর্চনা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ  বিতরণ করা হয়।

শেখ মাসুদ পারভেজ , লোহাগড়া, ০৬-০৯-২৩

০১৭১৮৬৬৮৩০৫


আরও খবর