নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

আলুর বাজারদর যাচাই ও মূল্য নিয়ন্ত্রণে নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ।

বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার ও পৌর কাঁচাবাজারে ভোক্তা অধিকার অভিযানের নেতৃত্ব দেন—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ সামছুল আলম।

এতে মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ করায় ধঞ্চনপুর বাজারের আকলিমা ট্রেডার্সের মালিক মোবাইদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৩ হাজার টাকা ও আলুর ক্রয়-বিক্রয় রশিদ প্রদানে ব্যর্থ হওয়ায় পৌর কাঁচাবাজারের আলুর আড়ৎদার মজনুকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা বাজার মূল্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এটিএম এরশাদ। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় ডোমার থানার এএসআই মোঃ শরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

Tag
আরও খবর





6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে