পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

ডোমারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি হুমায়ুন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই লুলু মিয়া সহ সঙ্গীয় ফোর্স উপজেলা শহরের চান্দিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার দণ্ডিত পলাতক আসামি হুমায়ুনকে গ্রেপ্তার করে। 

সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুমায়ুন (৪০) ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া এলাকার মোঃ রফিকুলের পুত্র।

ডোমার থানা সূত্রে জানা যায়, ২০১৭ সালে হিরোইন সহ হুমায়ুনকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিল পুলিশ। সেই মামলায় জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল হুমায়ুন। আদালত হুমায়ুনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর





6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

২০ ঘন্টা ৩৪ মিনিট আগে