সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ আবেশের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী


একটি মানবশিশু অপার সম্ভবনা নিয়ে পৃথিবীর বুকে ভূমিষ্ট হয়। শিশুটি ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরের ঘুমন্ত স্বপ্নগুলোও আকাশে পাখা মেলতে শুরু করে। একটি আলোকিত মানবসন্তান শুধু নির্দিষ্ট কোন পরিবার কিংবা রাষ্ট্রেরই সম্পদ নয়,সারা পৃথিবীর জন্যই সে অমূল্য ঐশ্বর্য। একরাশ রঙিন স্বপ্ন আর দুর্মর সাহস নিয়ে ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাংগা উপজেলার কাউলীবেড়া গ্রামের ' হাজেরা স্বর্গে ' জন্মেছিলো এক অনুপম দেবশিশু - মোঃ ওয়াকিব হাসান আবেশ। পিতা মোঃ ওয়াহিদুজ জামান ও মাতা মৌসুমী পারভীনের প্রথম সন্তান। জন্মমুহুর্তেই তাকে দেখার জন্য শত শত মানুষ ভিড় জমিয়েছিল ' হাজেরা স্বর্গে '। মাত্র ষোলো বছরের এই টগবগে কিশোর যখন চিরবিদায় নিয়ে অকালে মাতৃকোল থেকে মাটির কোলে চিরশয্যা গ্রহণ করে সেদিনও হাজার হাজার মানুষের চঞ্চল চোখ অশ্রুর সমুদ্রে পরিণত হয়।


আবেশ খুবই বিনয়ী ও মেধাবী ছিল। গ্রামের প্রতিটি মানুষের সঙ্গেই অন্তরের যোগ ছিল। শিকার করতে সে খুব পছন্দ করতো।হাতের নিশানা ছিল একেবারেই অব্যর্থ। স্কুলের পড়াশোনা,নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধানে সে ছিল খুবই তৎপর।


আবেশ বয়সে ছোট হলেও শরীরের আয়তনে ও মানসিক বুদ্ধিতে বেশ অগ্রসর ছিল।তার উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি।


উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সে ঢাকার দক্ষিণখান থানাধীন দক্ষিণ মোল্লারটেক বড়চাচা মোঃ শহিদুল ইসলামের বাসায় বেড়াতে যায়, ৯ সেপ্টেম্বর,২০২১ খ্রীস্টাব্দে দুপুর ১২ টার দিকে বড়চাচার নির্মাণাধীন ১০ তলা বিল্ডিংয়ের অরক্ষিত ছাদ থেকে পড়ে তার অকাল মৃত্যু হয়। আবেশের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে পিতা-মাতা,ভাই-বোন,আত্মীয় -স্বজনদের মধ্যে। আকস্মিক শোকে বাকরুদ্ধ হয়ে যায় তার শিক্ষক ও সহপাঠীবৃন্দ।


আজ বাদ মাগরিব মরহুমের নামে মোটরা লালান আনন্দধাম আবেশ মঞ্চে, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


মরহুমের বাবা মোঃ ওয়াহিদুজ জামান এর আয়োজনে গতকাল শুক্রবার বাদ জুমা (৪ সেপ্টেম্বর) কাউলীবেড়ার নিজ বাড়ীর জামে মসজিদে দোয়া মাহফিল ও কোরআন খানি অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে