দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবাবপুর ইউনিয়নে ঘুষ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবাবপুর ইউনিয়নে ঘুষ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন।


রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের কয়েকটি ওয়ার্ডের অসৎ মেম্বারদের ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে ইউনিয়নবাসী।

০৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে নবাবপুর ইউনিয়নন পরিষদের সামনের বেরুলী বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত  হয়। 

মানববন্ধন কর্মসূচি শেষে নবাবপুর উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। 

সংবাদ সম্মেলনে বক্তব্য লিখিত বক্তব্য রাখেন নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন। তিনি বলেন ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কুদ্দুস, ৩নং ওয়ার্ডের আমিনুর  রহমান বাবু, সংরক্ষিত ৪/৫/৬ ওয়ার্ডের মহিলা মেম্বার মর্জিনা বেগম, ১/২/৩ সাফিয়া বেগম  মোট ৯জন মেম্বার বিভিন্ন সময় গরীব দুঃখী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ঘুষ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তাই আমরা এই সকল দুর্নীতিবাজ ঘুষখোর মেম্বারদের শাস্তি দাবি করি। 

এসময় ৪জন ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের কাছে। 

এসময় মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাসেনুর রহমান কবিরসহ প্রায় ৫শাতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করে। 

আরও খবর