বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ১১৩ চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া কাঠ-গাছের গুঁড়ি পুড়িয়ে কয়লা তৈরির ১শ ১৩টি অবৈধ চুল্লি ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। জব্দ করা হয়েছে ৬০ বস্তা কয়লাসহ একটি নছিমন ও ভ্যানগাড়ী।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। চুল্লির আগুন নিভিয়ে ১৫জন শ্রমিক দিয়ে হাতুড়ি-শাবল দ্বারা চুল্লিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ। তাঁর সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ছোট মিয়ার ৮টি, হাবিবুর রহমানের ৯টি, তসলিম মিয়ার ৫টি, আনারুল মোল্যার ৪টি মনির শেখের ৬টি, আলার ৫টি, ইয়াছিন শেখের ৪টি, কামরুল ফারাজীর ৭টি, ফারুকের ১০টি, রকশেদের ১৫টি, জিয়া মোল্যার ১১টি, নুর ইসলাম ওরফে ছোট মোল্যার ৬টি, হারুন মোল্যার ১০টি, কবির হোসেন শেখের ৮টি ও তৌকির মোল্যার ৫টি চুল্লি পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় স্থাপন করে। যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। প্রতিটি চুল্লিতে ২শ থেকে ৩শ মণ কাঠ পোড়ানো হয়। ৮-১০ দিন পোড়ানোর পর চুল্লি থেকে কয়লা বের করা হয়। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায়। যে কারণে এলাকায় শাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে উঠতি ফসলের ওপর বিরুপ প্রভাব পড়ছে। অবিলম্বে এসবক অবৈধ চুল্লি মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান কালের কণ্ঠকে জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১শ ১৩টি অবৈধ চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ৬০ বস্তা কয়লাসহ একটি নছিমন ও ভ্যানগাড়ী জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে চুল্লি মালিকদের পাওয়া যায়নি। তবে তালিক তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে। যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে অভয়নগর থানা পুলিশের একটি চৌকশ দল, ১৫ জন শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর