বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ভাতাভোগীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়


নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের সরকারি ভাতাভোগী ১৭শ  মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।


রবিবার (১০ সেপ্টেম্বর) চাটখিল পাঁচগাও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় পাঁচগাঁও ইউনিয়নের বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সকল ভাতা ও সুবিধাভোগী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এই মতবিনিময় সভার আয়োজন করেন। 


স্থানীয় পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলার আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।


এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী,  ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন রাহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর কবির বলেন, 'বাংলাদেশে যে পরিমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে, তা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। বর্তমান সরকারের আমলেই এ সকল কর্মসূচি সহায়তায় জনগণ অভাব দূর হয়েছে। ঘরে ঘরে সচ্ছলতা ফিরে এসেছে। যাদের ঘর নেই, তারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়েছে।' সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মাধ্যমে সরকারে সহযোগিতার এই ধারা অব্যাহত রাখতে ইউনিয়নের সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।


পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন সমূহের সার্বিক ব্যবস্থাপনায় সভায় ইউনিয়নের ১৭ শত ভাতাভোগী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৫ ঘন্টা ৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৫ ঘন্টা ১২ মিনিট আগে