এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত

ওসির পর 'নৌকায়' ভোট চাইতে পিছিয়ে থাকলেন না ডিসি ইমরান আহমেদ

জামালপুর দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরের মতোই নৌকায় ভোট চাইতে পিছিয়ে থাকলেন না জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ।

গত সোমবার (১১ সেপ্টম্বর) বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন ডিসি।

আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে ডিসি ইমরান আহমেদ বলেন, 'দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে।

ডিসি আরও বলেন, 'আপনারা এই সরকারের এত উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।'

ডিসির ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

পৌরসভা চত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির। এ সময় বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

ডিসি মো. ইমরান আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এনিয়ে গত ২৩ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এছাড়া ২০১৩ সালের ১৭ অক্টোবর জেলার ইসলামপুর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামালপুরের তৎকালীন ডিসি দেলোয়ার হায়দার সামনে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন। এতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার জন্ম নেয়।

পরদিন ১৮ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮দলীয় জোটের মহাসমাবেশে বিরোধীদলী নেতা খালেদা জিয়া একটি পত্রিকার সংবাদের উদ্বৃতি দিয়ে বলেন, জামালপুরের ডিসি নৌকায় ভোট চাইলেন। এ প্রশাসনের অধীনে কীভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? এরপর টিভি টকশোগুলোতে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। তারপরও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

অবশেষে ঘটনার প্রায় একমাস পরে তাঁকে প্রাইজ পোস্টিং দিয়ে ডিসি দেলোয়ার হায়দারকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।


আরও খবর