‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

দেশের এই প্রথম জয়পুরহাটে দু'দিনব্যাপী জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব

এসো বই পড়ি, জীবন গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রথম জয়পুরহাটে দু'দিনব্যাপী জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসবের উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে শৈশব কৈশোর কাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পারিবারিক পাঠাগার গঠন উপলক্ষে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বৃহস্পতিবার ও শুক্রবার দু'দিনব্যাপী এ উৎসব উদযাপন করা হবে। 

এ সময় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার আহবায়ক আমিনুল হক বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জাফর ইকবাল, বাংলাদেশ লাইব্রেরী আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ ও সম্পাদক আফজাল রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

উৎসবে অংশ গ্রহনকারী জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলার উপস্থিত শিক্ষার্থীদের সাহিত্য, আত্মজীবনী, ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস, দর্শন, সমাজ বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের বই, ফুল ও ফলের চারা পাঠাগার ও শিক্ষার্থীর নামের একটি করে রাবার স্টাম্প প্রদান করা হয়।

উল্লেখ্য শৈশব-কৈশোর কাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এক হাজার ছাত্রছাত্রীর বাড়িতে পাঠাগার গঠন অভিযানের শুভসূচনা করা হয় এ উৎসবের মাধ্যমে। 

আরও খবর