আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

কুতুবদিয়ায় ব্রি ধান চাষে সাফল্যের স্বপ্ন দেখছে কৃষি উদ্যোক্তা আরিফ


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রথমবারের মতো আউশ মৌসুমে ব্রি-৭৫ ধান চাষ করে সফল্যের স্বপ্ন দেখছেন উপজেলার লেমশীখালী ইউনিয়ের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, কৃষি উদ্যোক্তা  আরিফুল ইসলাম (আরিফ সিকদার)।

তিনি উপজেলার বড়ঘোপ স্টিমারঘাট ব্লক ও লেমশীখালী দরবার ঘাট ব্লকে ২৫ বিঘা জমিতে ব্রি-৭৫ ধান চাষ করেন। প্রথমবারের মত ঝুঁকি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে ব্রি-৭৫ ধান চাষ শুরু করেন। প্রতি একরে ১০৬ মন ধান পাওয়ার প্রত্যাশার কথা জানান এই উদ্যোক্তা।

এই ব্রি ধান ৭৫ আমন মৌসুমে চাষ করা হয়। এই ধান রোপন করা হয় আমন মৌসুমে।ধানের দানার রং সোনালী এবং মাঝারী চিকন। চালে সামান্য সুগন্ধি এবং রান্না করার সময় সুগন্ধিটা অনেক বেশি পাওয়া যাওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে এই চালের। আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য রয়েছে ব্রি ধান ৭৫ জাতে।

উপজেলা কৃষকলীগের আহবায়ক কাইছার সিকদার বলেন,বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার, সরকারি সকল প্রণোদনা আরিফুল ইসলামের মত প্রকৃত কৃষকদের মাঝে দেওয়ার আহবান জানান তিনি।

আমন মৌসুমের ধান ব্রি ৭৫। এই আউশ মৌসুমে এই কৃষকের চমৎকার ভাবে ধান উৎপন্ন হয়েছে। আগামীতে অন্য কৃষকের এই ধান রোপনে উদ্ভুদ্ধ করার পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক।

সরকারি সহযোগিতা পেলে আউশ মৌসুমে ব্রি-৭৫ ধান অন্য কৃষকরা চাষ করবে এমন প্রত্যাশা স্হানীয়দের।

Tag
আরও খবর