সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাংগা উপজেলার তুজারপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


ফরিদপুরের ভাংগা উপজেলার তুজারপুর ইউনিয়নের পূর্বপাড়া নুরু শেখের বাড়ীতে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে   তুজারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আসলাম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফরিদপুর -৪ আসনের সাবেক এমপি কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয় সম্পাদক বাবু দীপক মজুমদার,ভাংগা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার,সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ,যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীন,শ্রমিক  লীগের সভাপতি জিতু মুন্সী, ছাত্র লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মোল্লা,সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম মাতুব্বর,তুজারপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ভূইয়া,কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান,তুজারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাংঘঠনিক সম্পাদক কামাল মল্লিক,ছাত্র লীগের সভাপতি রুহুল আমিন,বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ,স্থানীয় গন্যমান্য ও ভাংগা উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।উন্নয়নের ধারা অব্যহত রাখতে জামাত বিএনপির ষড়যন্ত্র রুগতে শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।আপনারা আমার বাড়ীর পাশের লোক, আপনারা নিজে কাজী জাফর উল্লাহর দায়িত্ব নিয়ে নৌকার জন্য ভোট চাইবেন।যাতে করে আমি সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় গিয়ে নৌকার জন্য ভোট চাওয়ার সময় পাই। আপনাদের সুস্থতা কামনা  করি,সবাই ভালো থাকবেন।

আরও খবর