ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে কৃষিমন্ত্রী ড. আ. রাজ্জাক এমপি’র পথসভা

দেশচিত্র

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি গতকাল শনিবার রাতে তার নির্বাচনী এলাকা মধুপুরের পাহাড়ী এলাকার বিভিন্ন স্থানে পথসভা করেছেন। পথসভায় কৃষিমন্ত্রী তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, সারাদেশে শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে দেশে যে উন্নয়ন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। ৩২’ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু করেছে। সারাদেশের  সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, মধুপুরেও অনেক উন্নয়নমুলক কাজ হয়েছে। মধুপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ১’শ শয্যায় উন্নিত করা হয়েছে। একটি সরকারি ম্যাটস ইন্সটিটিউট করা হয়েছে। ৭২ হাজার মেট্রিক টনের সাইলো করা হয়েছে। এলেঙ্গা থেকে মধুপুর হয়ে জামালপুর মহাসড়ক সম্পুন্য হয়েছে। মধুপুর থেকে ময়মনসিংহ মহা সড়কের কাজ চলমান। মধুপুর একটি আধুনিক অডিটরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, মধুপুরের জলছত্র, মোটেরবাজার, গারোবাজারে কৃষকরা কাদার মধ্যে আনারস বিক্রি করতে কষ্ট হতো। কৃষকদের কষ্টের কথা চিন্তা করে এ তিনটি বাজারে রাস্তা প্রসস্থ করাসহ বাজারের উন্নয়ন করেছি। এখন আর কৃষকদের কষ্ট করতে হয়না। এলাকার কোন সমস্যার কথা আমাকে বলতে হয়না। আমি নিজে নিজেই চিন্তা করে এলাকার উন্নয়নে কাজ করি। গারোবাজার ও মোটের বাজারে এসে যখন দেখলাম সুন্দর রাস্তা হয়েছে দেখে খুবই ভালো লেগেছে।        
এ সময় তিনি মধুপুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, দলের জন্য ইউনিয়নের নেতৃবৃন্দ অনেক শ্রম দিচ্ছে। এই জন্য তাদেরকে তিনি তাদেরকে ধন্যবাদ জানান। কৃষিমন্ত্রী গত শনিবার রাতে মহিষমারা ইউনিয়নের গারোবাজার, বাগানবাড়ি চৌরাস্তা, আউশনারা ইউনিয়নের মোটের বাজার, শাইলবাইদ, কাকরাইদ ও মধুপুরের পথসভা বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পৌর সভা মেয়র আলহাজ¦ সিদ্দিক হোসেন খান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মণি, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক সরকার, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন, আউশনারা কলেজের অধ্যক্ষ কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, আউশনারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীবসহ স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে