চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

"ময়নামতি ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাব্বির-ওমর"

সাব্বির-ওমর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কুমিল্লা-চাঁদপুর  জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়নামতি  ছাত্রকল্যাণ সমিতির আগামী এক (০১) বছরের জন্য নতুন  কমিটির  অনুমোদন দেওয়া হয়েছে।


নতুন কমিটিতে সভাপতি  হিসেবে মনোনীত করা হয় নগর ও অঞ্চল পরিকল্পনা  বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  মো: রকিবুল ইসলাম সাব্বির-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে আইসিই   বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: ওমর ফারুক-কে।




১৬ ই সেপ্টেম্বর  ২০২৩ইং তারিখে  (শনিবার) উপদেষ্টা মন্ডলীর সদস্য ইংলিশ বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মো: মোকারক হোসেন লাতিফী এবং  সাবেক  সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল আল হাসান  স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা।




নতুন কমিটিতে সহ- সভাপতি  হয়েছেন,  তানজিম হাসান মাহি, কিয়াস আল ফয়সাল, সরোয়ার হোসেন সিয়াম, আফরিমা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক, সীমান্ত ফয়সাল, রবিউল হাসান রুবেল, শামীম হোসেন, শাহাদাত হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, প্রান্তিক সরকার, তৌফিক আহম্মেদ রায়হান, জিলানি।


নব গঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম সাব্বির  বলেন, পাবিপ্রবিতে আমরা যারা আছি তারা পরিবার থেকে অনেক দূরে, চাইলেও বাসায় যেতে পারি না। কিন্তু যখন সবাই এক সাথে মিলিত হই তখন আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, এলাকার খোঁজ খবর নিতে পারি। দায়িত্ব পাওয়ার পর সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। অতীতেও আমরা একসাথে থাকতে চেয়েছি, আগামী দিনেও সবাইকে নিয়ে একসাথে থাকবো।



সাধারণ সম্পাদক ওমর ফারুক  জানান, এই সংগঠনটি নিজের পরিবারের মতো। এখানে আসলে মনে হয় আমি আমার এলাকাতে আছি। যে প্রত্যাশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি উনাদের সেই প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করবো। এখানে সবাই আমার আপনজন। তাই সবাইকে সাথে এই ক্যাম্পাসে একতাবদ্ধ থাকতে চেষ্টা করবো।


সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার বলেন,নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি, নতুন যারা আমরা কমিটিতে আছি তাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে সবাই মিলেমিশে কাজ করবো, আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলীর সহায়তায় আমরা জেলা সমিতির ভাবমূর্তি ফুটিয়ে তুলবো।

আরও খবর