ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো বশেমুরবিপ্রবি'র এএসভিএম বিভাগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-09-2023 03:42:55 pm


◾আর এস মাহমুদ হাসান: নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগ। সোমবার (১৭ সেপ্টেম্বর ) দুপুর ২ টায় উক্ত বিভাগের ১১৫ নং কক্ষে ষষ্ঠ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। 


এসময় শিক্ষকরা ও প্রবীণ শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক(সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে বরণ করে নেন।


ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর-ই জান্নাত জ্যোতি ও সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া।


প্রধান অতিথির বক্তব্যে ড. নাজমুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "এএসভিএম বিভাগ প্রতিষ্ঠাকালীন থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই জায়গায় এসেছে । এটি একটি সেরা ডিপার্টমেন্ট, যেকোনো বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্ট এর চাহিদা সবার উপর থাকে। সবচেয়ে সেরা শিক্ষার্থীরা এই ডিপার্টমেন্টে ভর্তি হয়। তোমাদের যেহেতু এনিম্যাল সাইন্স এবং ভেটেরিনারি মেডিসিন দুইটা বিষয় একত্রে পড়ানো হয়, অনেক বড় সিলেবাস শেষ করতে হয় এজন্য নিয়মিত পড়াশোনার করতে হবে। প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন শেষ করতে হবে।" 



তিনি "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর!" উক্তির মাধ্যমে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।


এ সময় অন্য শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে ও শুভেচ্ছা জানিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বলেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্যও নবীনদের প্রতি আহ্বান জানান। 


পুরো অনুষ্ঠানজুড়ে সঞ্চালনায় ছিলেন উক্ত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামিয়া জামান।


নবীন শিক্ষার্থীরাও তাদের স্বপ্নে ঘেরা প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বিষয়ে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ষষ্ঠ ব্যাচের নবীন শিক্ষার্থী সিহাব মিয়া বলেন, "আজকের দিনটা আমাদের কাছে অনেক মুল্যবান এবং স্বরনীয় হয়ে থাকবে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এবং পরিশ্রমের সুফল স্বরুপ আজকে আমরা এই দিনটি পেয়েছি। আজকে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন হিসেবে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন ছিল, যেই দিনে উপস্থিত শিক্ষক মহাদয় এবং বড় ভাইয়া ও আপুদের থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি আমরা। আশা করছি আমরা ভবিষ্যৎ জীবনে তাদের এই দিকনির্দেশনা গুলো যথাযথ ভাবে পালন করে নিজেদের সফলতার সর্বোচ্চ স্থানে নিয়ে যাবো।"

আরও খবর