দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন

জবি শিবিরের পক্ষ থেকে শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত

জবি প্রতিনিধি 


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাখা ইসলামি ছাত্রশিবির। 


শুক্রবার (২৮ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়িতে এই কবর জিয়ারত ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও অর্থ সম্পাদক মাইন উদ্দিন।  


জিয়ারত শেষে জবি শাখা শিবিরের সভাপতি মো: আসাদুল ইসলাম বলেন, আমরা আমাদের দায়বদ্ধতা ও কর্তব্যবোধের জায়গা থেকে শহীদ সাজিদ ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়েছি। শহীদ সাজিদ ভাই সহ জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন। তাদের জীবনের বিনিময়ে যেহেতু আমরা স্বৈরাচার মুক্ত দেশের সুফল ভোগ করছি, তাই আমাদের কর্তব্য তাদের পরিবারের খোঁজ রাখা এবং তাদের জন্য দোয়া করা।


এছাড়াও শহীদের পরিবারের সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ধনবাড়ি থানা ছাত্রশিবিরের সভাপতি মো. তাফসির হাসানসহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ। এসময় শহীদ ইকরামুল হক সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Tag
আরও খবর