বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

নানা আয়োজনে মাভাবিপ্রবি মহান স্বাধীনতা দিবস পালিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ ভোরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও  বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু  করা হয়।  


পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের  মাননীয়  ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, গ্রন্থাগারিকসহ বিভিন্ন অফিস প্রধানদেন নিয়ে  স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রত্যয়-৭১ এর  পাদদেশে  পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া ক্যাম্পাসস্থ  বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনা  এবং বাদ যোহর বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  এ ছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মন্দিরে পার্থনা, মসজিদে বাদ যোহর  দোয়া ও মিলাদ মাহফিল এবং রাত ১১টা থেকে ১১ টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। 


সকল কর্মসূচিতে বিশ্বিবদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী,  কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহন করেন।

আরও খবর