সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে পড়ে মোকারম(৪) এবং জন্নাতুল বকেয়া(৫)দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেমর ২০২৩) উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পৃর্থক পৃর্থক ভাবে ভাইগ্যার পাড়ায় ও জুলেকা বিবির পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভাইগ্যার পাড়ার আবছার মাঝির  ৪ বছর বয়সী ছেলে মোকারম ও  জুলেখা বিবি পাড়ার  ইকবাল এর ৫ বছর বয়সী মেয়ে জান্নাতুল বকেয়া।

তথ্য নিয়ে জানা গেছে, সোমবার সকাল ০৯ টার দিকে আবছার মাঝির দুই ছেলে বাড়ির পাশে পরিত্যক্ত লবণ চাষের জমিতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে বড় ভাইয়ের অজান্তে মোকারম লবণের গর্তের পড়ে যায়।

অনেক খোঁজাখোঁজির পর সেই গর্ত থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শিশুটি মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে একই এলাকার জুলেখা বিবির পাড়ার ইকবাল এর মেয়ে জান্নাতুল বকেয়া বিকাল ৩টার দিকে খেলার চলে সবার অগোচরে  বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Tag
আরও খবর