সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জের ছাতকে ডাকাতির প্রস্তুতিকালে ১ জন ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার।

সুনামগঞ্জের ছাতকে ডাকাতির প্রস্তুতিকালে ১ জন ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার।


সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় এসআই নাজমুল হাসান শেখ ও এএসআই শরিফুল ইসলাম রাত্রীকালীন টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ডাকাত দলের ১জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করেন। গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) দিবাগত রাত সাড়ে তিনটায় ছাতক পৌরসভার বাঁশখলা সাকিনস্থ পেপার মিল এলাকায় কবরস্থানে এই অভিযান পরিচালনা করা হয়। ঐসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ আবুল কাশেম (৩৩), পিতা-মোঃ আকবর আলী, সাং-বাঁশখলা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১২/১৩ জন ডাকত সদস্য বেশকিছু দেশীয় অস্ত্রসস্ত্র ফেলেরেখে দৌড়ে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি করে রামদা ৩টি, ছোড়া ১টি, ফ্রেমযুক্ত হেক্সো ব্লেড ১টি, ১০ ফুট করে লম্বা নাইলনের রশি ১০ টুকরো, লোহার শাবল ২টি, চাইনিজ কুড়াল ১টি, গামছা ১টি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামি ও এজাহারনামীয় ৬ জন পলাতক আসামিসহ অজ্ঞাতনামা ৬/৭ জন আসামির বিরুদ্ধে ছাতক থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্তে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর