রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মির্জাগঞ্জে ১৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় (২য় পর্যায়) উপজেলার ৪ টি বন্ধ খাসখাল ও ১৫ প্রাতিষ্ঠানিক জলাশয়ে (পুকুর) বিভিন্ন প্রজাতির ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান। এরপর তালিকাভুক্ত জলাশয়ে বরাদ্দকৃত পোনা মাছ বিতরণ করা হয়। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন খান (অঃ দাঃ), পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আদনান হোসেন শাওন ও সাংবাদিক আবদুর রহিম সজল প্রমুখ।

উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। 

আরও খবর