জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

নৈতিকতা ও নেতৃত্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-09-2022 11:40:18 am

ছবি: গাজী মিজানুর রহমান ৩৫তম বিসিএস ক্যাডার, লেখক ও মোটিভেশনাল স্পিকার



◾গাজী মিজানুর রহমান


যে সৎ গুণ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে এবং ন্যায় কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করে, তাকে নৈতিকতা বলে। নৈতিকতার উদ্ভব হয় মানব মনে। তাই নৈতিকতা মানুষের অভ্যন্তরীণ আচরণ তথা মনোজগত নিয়ন্ত্রণ করে। মানুষের আত্মিক শক্তির সবচেয়ে বড় উৎস নৈতিকতা। যে মানুষ নৈতিক শক্তিতে বলীয়ান, সে চারিত্রিক ও মানসিক দিক থেকেও সক্ষম। অর্থ-সম্পদ, বিত্ত-প্রতিপত্তি সাময়িক বিষয়, নৈতিকতা হলো অবিনশ্বর, যদি কেউ সেটা ধরে রাখতে পারে।


বর্তমান সময়ে সবচেয়ে বড় পরিতাপ বিষয় হলো, আমাদের শিক্ষার্থীদের নৈতিক শক্তি ম্রিয়মাণ। তারা আজ অর্থ-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি অর্জনে বিভোর। অথচ, শিক্ষা জীবনে শিক্ষার্থীর একমাত্র কাজ তারা জ্ঞান অর্জন করা, নিত্যনতুন উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেবে। তারা একেকজন হয়ে ওঠবে 'সোশ্যাল চেইঞ্জ-মেকার' তথা সমাজ পরিবর্তনের অনুঘটক। মানবিক কাজে তারা হবে অগ্রগামী। মানুষ তাদের অর্জন স্বাগত জানাতে ও বরণ করতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। তাদের গর্বে নিজেদের গর্বিত মনে করবে। আত্মতৃপ্তি অনুভব করবে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মানুষ আজ শিক্ষার্থীদের কথা শুনলেই নেতিবাচক ধারণা পোষণ করে। কেন শিক্ষার্থীদের নিয়ে লজ্জিত হয়? কেন তাদের কথা শুনলে ক্ষেত্রবিশেষে ভীতসন্ত্রস্ত হতে হয়? 


আমি মনে করি, মূল কারণ তাদের নৈতিক মানবিক মূল্যবোধের অবক্ষয়। তারা এখন নিজের নেতৃত্বের গুণে নেতৃত্ব দিতে আগ্রহী নয়, তারা পেশিশক্তি আর ভয়ভীতি প্রদর্শন করে নেতৃত্ব দিতে চায়। নেতৃত্ব নিতে চায়। অথচ মনুষ্যত্ব বোধসম্পন্ন মানুষের নৈতিকতা ও নেতৃত্ব এমন হওয়ার কথা নয়। নেতৃত্ব হওয়ার কথা জ্ঞান ও নৈতিকতাভিত্তিক। অর্থাৎ, যার ভেতরে জ্ঞান ও নৈতিকতা বেশি থাকবে, সেই নেতৃত্ব দেবে।


মানুষ যেহেতু সামাজিক জীব, তাই তারা সংঘবদ্ধ বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটা পছন্দ করে। কেউ যদি সংঘবদ্ধভাবে বসবাস করতে পছন্দ নাও করেন, তারপরও উন্নয়ন কিংবা মানবিক উৎকর্ষ সাধনের জন্য তাকে সংঘবদ্ধ হতে হয় কিংবা সংঘবদ্ধ কোনো কমিউনিটির সাথে চলতে হয়। আর সেটা হতে পারে পরিবার, সমাজ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। পরিবারে যিনি নেতৃত্ব প্রদান করেন, তিনি পরিবারের লিডার। যিনি সমাজের নেতৃত্ব প্রদান করেন, তিনি সমাজের লিডার। যিনি রাষ্ট্রের নেতৃত্ব প্রদান করেন, তিনি রাষ্ট্রের লিডার। ঠিক একইভাবে যিনি স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব প্রদান করেন, তিনি সেই প্রতিষ্ঠানের লিডার।


তবে 'লিডার' ও 'ম্যানেজার'-এর মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ, 'লিডারশিপ' ও 'ম্যানেজমেন্ট' একই বিষয় নয়। 'ম্যানেজমেন্ট' হলো লিডারশিপের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ, যে যত বড় ও কার্যকরী ম্যানেজার সে তত বড় ও কার্যকরী লিডার। তবে, ম্যানেজমেন্ট ক্ষমতা থাকলেই কাউকে ভালো লিডার বলার সুযোগ নেই। ভালো লিডার হতে গেলে ম্যানেজমেন্ট দক্ষতার পাশাপাশি আরও কিছু গুণ থাকতে হবে। যেমন—সবসময় নতুন কিছু জানা ও শেখার প্রতি স্পৃহা। নিজেকে প্রতি মুহূর্তে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। কোনো কাজ সবার আগে শুরু করা। তবে কোনো কাজ সবার আগে শুরু করার অর্থ এই নয় যে, তিনিই সকলের সব কাজ করবেন। বরং, তিনি সবার আগে কাজটি শুরু করে দেখিয়ে দিবেন, কাজটি কীভাবে করতে হয়। যেন অন্যরা সুচারুরূপে কাজটি সম্পাদন করতে পারেন।


এছাড়াও লিডারশিপে সমস্যা সমাধানে পরিপক্বতা, টিমের সাথে কাজ করার ও টিমের কাজকে নেতৃত্ব প্রদানের সক্ষমতা, টিম মেম্বার ও অন্যদের সাথে যোগাযোগের দক্ষতা, যে কাজগুলো সম্পাদন করতে হবে, সেই কাজগুলো যথাসময়ে সম্পাদন করা, নেগোসিয়েশনের দক্ষতা, অন্যের মতামত ও পরামর্শকে সম্মান জানানোর ক্ষমতা থাকতে হয়। তবে, এই গুণগুলোর বাইরে আরেকটি অতি গুরুত্বপূর্ণ গুণ হলো চারিত্রিক অনুকরণীয় গুণাবলি। কিন্তু বর্তমান সময়ে আমাদের ছাত্র নেতৃত্বের মাঝে এই গুণ অনেকটাই অনুপস্থিত। 


কোনো নেতার মধ্যে চারিত্রিক অনুকরণীয় গুণাবলি না থাকলে তার টিমের অন্য সদস্যরা মন থেকে তাদের আদেশ-নির্দেশ পালন করতে চাইবে না। অর্থাৎ, তারা ভেতরে ভেতরে তাদের নেতাকে বা নেতৃত্বকে ঘৃণাই করবে এবং সুযোগ পেলে সেই নেতা ও নেতৃত্বকে অপমান-অপদস্থ করতে পিছ পা হবে না।


তাই নেতৃত্ব এবং নেতার মাঝে সততা ও চারিত্রিক অনুকরণীয় গুণাবলি না থাকলে তাদের হাতে কোনো ক্ষমতা থাকে না, তখন তাদের আর কেউ মনেও রাখে না, সম্মানও করে না। আমাদের মনে রাখতে হবে যে, নেতৃত্ব অর্জনের প্রকৃত সময় হলো ছাত্রজীবন। যে জীবনে শিক্ষার অনেক বড় সুযোগ রয়েছে, চারিত্রিক অনুকরণীয় গুণাবলি অর্জন এবং তা মেলে ধরার সুযোগ রয়েছে। আমাদের প্রকৃত লিডারশিপ হোক জ্ঞানভিত্তিক ও চারিত্রিক অনুকরণীয় গুণাবলিভিত্তিক।


গাজী মিজানুর রহমান

৩৫তম বিসিএস ক্যাডার, লেখক ও মোটিভেশনাল স্পিকার


আরও খবর