বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণ গ্রেফতার


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতার মো.আজিম (২১) উপজেলার চৌমুহনী পৌরসভার নম্বর ওয়ার্ডের কিসমত করিমপুর এলাকার সওদাগর বাড়ির মৃত বেল্লাল হোসেনের ছেলে ও মো. হাসান (২১) নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ফরাজী বাড়ির মো.আবু তাহেরের ছেলে।


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চৌমুহনী পৌর এলাকার ডিবি রোডের মিয়ামী আবাসিক হোটেলের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।


নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই অস্ত্রধারীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।

আরও খবর