সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

যুব উন্নয়ন অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণে সনদ ও ভাতা উপহার পেলো ৩০ নারী

হাটহাজারীর ঐতিহ্যবাহী যুব সংগঠন ওহাব আনজুম যুব সংঘ'র ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলা যুব উন্নয়ন উদ্যোগে ৩০ জন নারী সেলাই প্রশিক্ষণ কার্য সম্পন্ন করেছে। গতকাল ফতেপুর ইউনিয়নস্থ জোবরা গুললংকার অনাথ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক জৌলুশপূর্ণ আয়োজনের মাধ্যমে ওই নারীদের হাতে সনদপত্র এবং সরকারপ্রদত্ত ভাতা তুলে দেয়া হয়।

এতে ওহাব আনজুম যুব সংঘ'র প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা সাহেদা সুলতানা প্রশিক্ষণ সম্পন্নকারীদের উদ্দেশ্যে বলেন- 'আপনাদের কর্মসংস্থানের জন্য সরকারের এসব উদ্যোগ। সেলাই কাজ করতে পারলে পরিবারের প্রধান রোজগারকারী পুরুষ সদস্যের উপর চাপ কমবে, পরিবারে অর্থ সংকট কেটে যাবে পাশাপাশি নিজ এবং সন্তানদের প্রয়োজনীয় কাজটুকু অন্তত: নিজেই করতে পারবেন।

ওহাব আনজুম যুব সংঘ'র, সভাপতি মোহাম্মদ  জামশেদুল আবেদীন নাবিলের সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোছাম্মৎ শাকিলা খাতুন। ছিলেন- যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা শরীফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- জোবরা গুললংকার অনাথ আশ্রমের সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া, ওহাব আনজুম যুব সংঘ'র উপদেষ্টা পারভেজ উদ্দিন ইকবাল। ওহাব আনজুম যুব সংঘ'র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সালের পরিচালনায় এতে আরো আলোচনা করেন- সাংগঠনিক সম্পাদক আরিফুল হাসান মিনার, অর্থ সম্পাদক আবুল কাশেম ইমন, শিক্ষা বিষয়ক সম্পাদক পাভেল উদ্দিন আরফান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিনারুল ইসলাম সাইমন, সদস্য রিয়াজ উদ্দিন, আবেশ বড়ুয়া। এতে সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৭ ঘন্টা ০ মিনিট আগে