ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে ডিগ্রি (পাস) পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কক্ষে অনুপ্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে অর্থদন্ড

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ডিগ্রি (পাস) পরীক্ষার কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে মধুপুর সরকারি কলেজ কেন্দ্রের ভ্যানু মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত কলেজ শাখা কমিটির আহবায়ক মধুপুর পৌর শহরের মাষ্টার পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শেখ ফরিদ বাবু (২৬)। অপরজন হলেন ছাত্রলীগের সদস্য বাবুর সহযোগী সিজান আহমেদ (২৪)। তার বাড়ি মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে বিএ পাশ কোর্সের তৃতীয় বর্ষের ফাইনালের প্রথম পরীক্ষা ছিল ইংরেজি। রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে (ভ্যানু) পরীক্ষা চলাকালীন অবস্থায় মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ওই দুই নেতা প্রবেশ করেন। অভিযোগ করা হয়, এ সময় তারা মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সমাধান করে হলে সরবরাহের উদ্যোগ নেয়। খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন এবং সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা অভিযুক্ত দুইজনকে আটক করেন। পরে পৃথক আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১/ক ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে ১৫দিনের কারাদন্ডাদেশ দেন ওই আদালত।

মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, দন্ডপ্রাপ্ত দুইজন মধুপুর সরকারি কলেজের ছাত্র কিনা জানিনা। তবে তারা ছাত্রলীগের নেতা বলে শুনেছি।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভ‚মি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পাবলিক পরীক্ষার হলে অনুপ্রবেশের দায়ে আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে