আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ঘরোয়া উপাদানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-09-2023 09:14:47 am

গরমের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রোদের তীব্রতা। যতই সানস্ক্রিন মেখে বাইরে যাওয়া হোক না কেনো, কম-বেশি ট্যান পড়বেই।


আর সবাই চায় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে। রোদে পোড়া ত্বক থেকে দাগ তোলা কিন্তু খুব কঠিন কাজ নয়। ঘরে থাকা কিছু উপাদানেই লুকিয়ে আছে জাদুকরী সমাধান, আর এসব উপকরনের মাধ্যমে সহজেই ঘরে বসে সমস্যার সমাধান করা যায়।


১) লেবুর রস এবং মধু : লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচ, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক কার্যকরি। পাশাপাশি, মধু ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। তবে এই মিশ্রণ প্রতি দিন ব্যবহার না করাই ভালো। সপ্তাহে দুই থেকে তিন বার এই মিশ্রণ মাখলেই যথেষ্ট। ত্বক থেকে রোদের কালচে দাগ, ছোপ দূর করতে গোসলের আগে এই মিশ্রণ মেখে রেখে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। 


২) শসা এবং টক দইয়ের মাস্ক : রোদে পোড়া ত্বক থেকে দাগ-ছোপ দূর করতে এবং জ্বালাভাব কাটাতে শসা ও দইয়ের প্যাক বিশেষ ভাবে কার্যকর। কয়েক টুকরো শসা এবং এক টেবিল চামচ দইয়ের মিশ্রণ গোসলের আগে গায়ে মেখে নিলে এই সমস্যা দূর করা যায় সহজেই।


৩) পেঁপে এবং মধুর প্যাক : পেঁপের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার উৎসেচক। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। সঙ্গে মধু, ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাকা পেঁপের সঙ্গে মধু ব্লেন্ড করে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। ২০ থেকে ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।


৪) আলুর রস : শুধু রোদে পোড়া দাগ নয়, ত্বকের যে কোনও দাগ ছোপ নির্মূল করতে আলুর রস দারুণ ভাবে কাজ করে। আলু ছেঁচে নিয়ে তার থেকে রস বের করে নিন। এর মধ্যে তুলা ডুবিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন আলুর রস। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।


৫) টমেটো এবং মধু প্যাক : অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর টমেটো ত্বকের কালচে ছোপ দূর করতে সাহায্য করে। লেবুর রসের মতো টমেটোতেও প্রাকৃতিক ব্লিচ রয়েছে, যার ফলে খুব সহজেই রোদে পোড়া দাগ উঠে যেতে পারে।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১২ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে