ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

কাবুলের কোচিং সেন্টারে আত্মঘাতী হামলা, নিহত ১৯

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2022 08:29:25 am

সংগৃহীত ছবি


আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই দায় স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পশ্চিমে দাশতে বারচি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এলাকাটিতে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ বাস করে। আফগানিস্তানে সাধারণত শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। হামলার শিকার ওই কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পরীক্ষা চলছিল।


তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর জানিয়েছেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছিলেন। এ ছাড়া তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।


তিনি বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিকতার অভাবকে প্রমাণ করে।


তালেবান সরকার গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) হামলা অব্যাহত রেখেছে।


আরও খবর