আজ সকাল ভোরে মাদারীপুর জেলার শিবচর থানার আওতাধীন বহেরাতলা দক্ষিন ইউনিয়ন এর সরকারেরচর গ্রামে শিকদার বাড়িতে কাঠাল গাছের সাথে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। উদ্ধারকৃত যুবকের নাম সায়েম মিয়া এবং বাড়ি কোনাবাড়ি গাজীপুর। ঘটনাস্থলে গিয়ে জানা যায় ছেলেটি ওই বাড়ির মজিবার শিকদারের জামাই। কিছুদিন আগে মজিবার শিকদারের মেয়ে রুবিনার সাথে তার বিয়ে হয় এবং তার কিছুদিন পরে তাদের ডিভোর্স হয়। এটা হত্যা নাকি আত্নহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হয়েছে।
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৯ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
২১ ঘন্টা ২০ মিনিট আগে
২২ ঘন্টা ৫ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে