ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও পেনশন গ্রহণের আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-09-2023 05:52:15 am

প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে দেশে রেমিট্যান্স প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। 


সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রোববার ফিজি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় হাইকমিশনার এই আহ্বান জানান।  


এ সময় তিনি আরো বলেন, বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  


আল্লামা সিদ্দিকী বলেন, সর্বজনীন পেনশন স্কিমে দীর্ঘমেয়াদে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এই স্কিমে অংশগ্রহণকারীদের অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।


হাইকমিশনার বলেন, বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এ সময় তিনি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করেন।  


অনুষ্ঠানে ফিজি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন আল্লামা সিদ্দিকী।


ফিজি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন এ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ফিজি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আলী। 


তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব চেতনা ও পরিচয় নিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে। সকলকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় পতাকার মযার্দা রক্ষায় সজাগ থাকতে হবে। 


বাংলাদেশ ফিজি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রায় পাঁচ শতাধিক অভিবাসী কর্মী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে পেনশন স্কিমের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ও কল্যাণ) মো. সালাহউদ্দিন।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩২ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে