শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ময়লার স্তূপে পড়েছিল কার্টন, ভেতর নবজাতকের লাশ

কক্সবাজার চকরিয়া পৌরসভার ময়লার স্তূপ থেকে কার্টনবন্দি এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ।


থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে পৌরশহরের শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় ময়লার স্তূপে বিস্কুটের কার্টন দেখা যায়। এরপর কার্টনটি খোলে এক নবজাতকের লাশ পায়। বিষয়টি পুলিশ জানার পর লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।


ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে কার্টনের ভেতর নবজাতক থাকার খবরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে সেবা সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Tag
আরও খবর