সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাতে নিখোঁজ সকালেই মিলল কবিতার লাশ

জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ বাড়ীর আধা কিলোমিটার পশ্চিমে উচাই ঝিনাইগাড়ী নামক বিলের খাল হতে ববিতা (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার সকালে উপজেলা আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পাঁচবিবি থানা পুলিশ। নিহত কিশোরী মামুনুর রশিদের মেয়ে। নিহত কিশোরীর বড় বোন মামুনী খাতুন জানান, সোমবার রাত ১০ টার দিকে ববিতাসহ তিন ভাই বোন ঘরে বসে টিভি দেখার এক পর্যায়ে ববিতা ঘুৃমানোর কথা বলে নিজ কক্ষে চলে যায়। এর ঘন্টা খানেক পর মামুনী খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসার সময় ববিতার কক্ষে গিয়ে তাকে না পেয়ে খোঁজা খুঁজি করতে থাকে । আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে বাড়ীর আধা কিঃমিঃ পশ্চিমে ঝিনাইগাড়ী খাড়িতে জেলেরা মাছ মারতে গিয়ে ববিতার মৃত দেহ খাড়ির পানিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় লাশের গলায় ওড়নার গিট দিয়ে পেঁচানো ছিলো বলে জানা গেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
আরও খবর