কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

জাতীয় পার্টি হাটহাজারী পৌর আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী সদস্য সচিব শফিউল আলম

হাটহাজারী পৌরসভা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এতে জাতীয় পার্টির প্রবীণ নেতা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আহবায়ক এবং প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ শফিউল আলম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।


পল্লীবন্ধু খ্যাত মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলের সিনিয়র কো-চেয়ারম্যান হলেন, হাটহাজারী হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বর্তমানে সংসদে বিরোধী দলীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।  তাঁর নির্বাচনী এলাকা হওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য রাজনৈতিক কার্যক্রম নেই হাটহাজারীতে দীর্ঘদিন ধরেই।


তবে মাসখানেক পূর্বে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলমগীরকে আহবায়ক এবং প্রাক্তন ও প্রাজ্ঞ ছাত্রনেতা সালাহ উদ্দীন খোরশেদ চৌধুরীকে সদস্য সচিব ঘোষণা করে হাটহাজারী উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করলে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয় নেতা-কর্মী এবং সমর্থকদের মাঝে। ঘটা করে একটি শোডাউনও তারা করে হাটহাজারী সদরে, যেখানে প্রায় প্রতিটি ইউনিয়নসমূহ থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগদান করেছিলো। আসন্ন নির্বাচনকে সামনে রেখে শীঘ্রই ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের ঘোষণা দেয় আলমগীর-খোরশেদ কমিটি।


এরই অংশ হিসেবেই হয়তো হাটহাজারী পৌরসভা জাতীয় পার্টির এই কমিটি ঘোষণা' এমনটাই ধারণা হাটহাজারীর রাজনৈতিক সচেতন মহলের।

Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ২৯ মিনিট আগে