সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।


শুক্রবার  (২৯ সেপ্টেম্বর) বিকেলে আমরা বঙ্গবন্ধুকে ভালবাসি (শিশু কিশোর) সংগঠন গোমস্তাপুরে উদ্যোগে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আলোচনা অসভা, কেক কর্তন, কৃতী শিক্ষার্থীদের মাঝে বই ও চারা বিতরণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আমরা বঙ্গবন্ধুকে ভালবাসি (শিশু কিশোর) সংগঠনের আহবায়ক মোঃ মেহেদী হাসান আশিকের সভাপতিত্বে 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য  মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুঃ হুমায়ুন রেজা, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাবিহা শবনম কেয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন প্রমুখ।

এতে উপস্থিত থেকে বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীবৃন্দ। 


প্রধান অতিথির বক্তব্যে এমপি জিয়াউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন ।


এসময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর