ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত।

কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত। 


আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর)বিকেল ৪টায় কৃষ্ণপুর স্কুলমাঠে সংসদীয় আসন ফরিদপুর -৪ সদরপুরের সাথে কৃষ্ণপুর ইউনিয়ন একিভূত হওয়ায় কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ  আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ,সহ- সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি,সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু,সহ-সভাপতি কে এম সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান,সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন,শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান,কৃষি বিষয়ক সম্পাদক বাবু দীপক মজুমদার,ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার উপ দপ্তর সম্পাদক আনিসুর রহমান খান,সদরপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফকির আঃ সাত্তার,যুগ্ম আহবায়ক গাজী মোঃ করিম,যুগ্ম আহবায়ক আবু আলম রেজা,যুগ্ম আহবায়ক রুহুল মুরসালিন রিপন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রব ফকির,সঞ্চালনায় ছিলেন,কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাণ রায় চৌধুরী পিরু ঠাকুর ও আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান সহ স্হানীয় গন্যমান্য,আওয়ামীলীগের জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ বলেন,নৌকার পক্ষে ভোট দিলে শেখ হাসিনা পাবে,অন্য জায়গায় ভোট দিলে শেখ হাসিনা পাবে না।আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে হাট্টিক করিয়েছেন।আশা করি এবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন।দেশে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে পিছনের দরজা দিয়ে বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়।তাদের এই নীল নকশা কোন দিন বাস্তবায়ন হবে না।

আরও খবর