আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পৃথিবীতে ভালো থাকার জন্য ভালোবাসা টা জরুরি

পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালোবাসা জরুরী নয়।ভালোবাসা জরুরী হচ্ছে মানুষের ভালো থাকার জন্য–ভালো ভাবে বাঁচার জন্য।

ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে তবে ভালো থাকতে পারে না।ব্যক্তিগত সম্পর্কগুলোতে ভালোবাসা অপরিহার্য। মা-বাবার ভালোবাসা,সন্তানের ভালোবাসা,ভাই-বোনের ভালোবাসা,স্বামী-স্ত্রীর ভালোবাসা কিংবা প্রেমিক-প্রেমিকার ভালোবাসা ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

কতশত হতাশা,অভাববোধ,দুঃখ-যন্ত্রণা মানুষের জীবনে,এসব কিছু মানুষ অনায়াসে ভুলে থাকতে পারে,কারো না কারো সত্যিকারের ভালোবাসা পেলে।বেঁচে থাকতে যেমন মানুষের প্রয়োজন নিঃশ্বাসের,ঠিক তেমনি ভালো ভাবে বাঁচার জন্য প্রয়োজন হয় মানুষের ভালোবাসার।

সারাদিনের জমানো দুঃখগুলোকেও মানুষ কারো না কারো সাথে ভাগ করে নিতে চায়।সারাদিনের সমস্ত ক্লান্তি নিয়ে কারো কাছে নিজেকে জমা রাখতে চায়,স্বস্তি চায়।পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা মানুষের ভালোবাসা না আশা করে।যারা ভালোবাসার জগতে ঠকে যায়,তারাও একটা সময় ভালোবাসা পেতেই ঠকে যাওয়ার স্বাদ ভোগ করে!

যতদিন বেঁচে থাকা,ততদিন অন্তত ভালোবাসাকে অস্বীকার করা যায় না।ভালোবাসা ছড়িয়ে দিতে হয় সবার মাঝে। ঠুনকো এ জীবনে কত যন্ত্রণা,দুঃখ-কষ্ট নিয়ে মানুষ সামান্য ভালোবাসার জন্য কাঙ্গাল হয়ে বসে থাকে,তার খোঁজ আমরা ঠিক ক'জন রাখি?

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর