ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের নতুন নেতৃত্বে ফরিদুল ইসলাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-10-2023 12:15:04 am

© ফাইল ছবি


◾সাকিবুল হাছান  : রেড ক্রিসেন্ট একটি বিশ্বব্যাপী সেবামূলক প্রতিষ্ঠান৷ বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ৷ ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের নাগরিক জীন্ হেনরী ডুনান্ট, অন্য চার জন সদস্য নিয়ে ‘কমিটি অফ ফাইভ’ গঠন করেন৷ এই কমিটি ১৮৬৩ সালের ২৬ অক্টোবর ১৬টি দেশের প্রতিনিধি নিয়ে জেনেভায় প্রথম আনত্মর্জাতিক সম্মেলন আহ্বান করেন৷ উক্ত সম্মেলনে জীন্ হেনরী ডুনান্টের মহতী প্রস্তাবসমূহ গৃহীত হয় এবং এর পরিপ্রেক্ষিতে রেড ক্রস প্রতিষ্ঠা লাভ করে৷ মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত৷

 

২০০৪ সালের ১ জুন যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজে ইউনিট প্রতিষ্ঠিত হয় এবং এই ইউনিট আট টি উপদলে বিভক্ত হয়ে কাজ করছে। ০২ অক্টোবর ২০২৩ যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের ২২ তম দলনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ''মোঃ ফরিদুল ইসলাম'' এবং সহকারী দলনেতা-১ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন 'মোজাম্মেল হক রাজীব'।'মোঃ ফরিদুল ইসলাম' অত্র কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ পর্বে এবং 'মোজাম্মেল হক রাজীব' অর্থনীতি বিভাগে মাস্টার্স শেষ পর্বে অধ্যয়নরত। 


যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত শিক্ষকগণ এবং সদ্য বিদায়ী দলনেতা‌ 'শুভনূর রহমান' নতুন দলনেতা 'মোঃ ফরিদুল ইসলাম' ও সহকারী দলনেতা-১ 'মোজাম্মেল হক রাজীব' কে পদোন্নতি পত্র প্রদান করে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা পর্বে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ সদ্য বিদায়ী দলনেতার আলোকোজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন। পাশাপাশি বিদায়ী সম্ভাষণে দলনেতা ইউনিট এবং নতুন দায়িত্ব প্রাপ্তদের প্রতি শুভকামনা জানিয়েছেন।



নবনিযুক্ত দলনেতা ফরিদুল ইসলাম বলেন, "সদ্য ফোটা পুষ্পের মতো পা রাখি কলেজ প্রাঙ্গনে। সেই সময় থেকে যুর রেড ক্রিসেন্টের কার্যক্রম দেখে মুগ্ধ হই এবং দূঢ়ভাবে অনুধাবন করি রেড ক্রিসেন্ট এ যুক্ত হওয়ার বিষয়। পুষ্পের মতো ধীরে ধীরে পুষ্পিত হওয়ার চেষ্টায় আজকের আমার এই অবস্থান। পুষ্পের মধ্যে থাকা সুঘ্রান নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করব৷ বহুদিন এই ঘ্রাণ অম্লান থাকবে এই আশা ব্যাক্ত করি৷


আরও খবর