ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

তালতলীতে শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন


মোঃ ইমরান হোসাইন (বরগুনা জেলা) প্রতিনিধি


বরগুনার তালতলীতে শ্রমিক দলের নতুন আহবায়ক কমিটি গঠন হয়েছে। শ্রমিক নেতা মো. শাহ আলম হাওলাদারকে আহবায়ক ও সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা মো. আল-আমিন হাওলাদারকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন পেয়েছে। 


শ্রমিক দলের বরগুনা জেলা সভাপতি নাসির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমিন ১০ সেপ্টেম্বর কমিটি অনুমোদন দিয়েছে। তবে সোমবার ২ অক্টোবর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।


কমিটি অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে কমিটি গঠনের লক্ষ্যে। তাদের সুপারিশের ভিত্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার নির্দেশনা দেয়া হয় অনুমোদনপত্রে।


নতুন ঘোষিত কমিটিতে মো. আমির হোসেন, মো. সিদ্দিকুর রহমান মামুন, মো. আল আমিন, মো. শানু হাংকে যুগ্ন আহবায়ক, মো. জামাল হাং, মো. সুলতান হাং, মো. জব্বার, জামাল হোসেন, আফজাল কাজি, জামাল হাং, আবুল হোসেন, জাহাঙ্গীর, হালিমা আকন জসিম, আলম, রিপন সিকদার, জসিম হাওলাদার, ফারুক হাওলাদার, ইব্রাহিম সরদার, আরিফ তালুকদার, জাকির ভান্ডারী, মো. শাহীন, আল-আমিন শিকদার, বেল্লাল আকন, অংচং আকন, হানিফ হাং, ফরিদ, মো. ফারুকে সদস্য করা হয়েছে।


নবগঠিত কমিটির আহবায়ক মো. শাহ আলম হাং বলেন, পুরাত ওই কমিটির দুই-চারজন বাদে অন্যরা দলীয় কর্মকান্ডে নিস্ক্রিয় হয়ে পড়েছিল। তাই সাংগঠনিক গতিশীলতা ফেরাতে নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

আরও খবর