লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভার উদ্বোধন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন

জামালপুর জেলা মহা-সড়ক প্রকল্পে অধিগ্রহণে অনিয়মের অভিযোগ

জামালপুরে জেলা মহা-সড়ক নির্মান প্রকল্পে অধিগ্রহন প্রক্রিয়া যথাযথ নিয়মে সম্পন্ন না করার অভিযোগ পাওয়া গেছে। অধিগ্রহনকৃত ভুমিতে স্থাপিত অবকাঠামো ( ০২ টি বসত ঘর) অ্যাওয়ার্ড বহিতে অন্তর্ভুক্ত না করে, আইনগত কোন নোটিশ ছাড়াই একটি পরিবারকে তাদের বসতি অবকাঠামো সরিয়ে নিতে চাপ দিচ্ছেন মহা-সড়ক কর্তৃপক্ষ।

এমন অভিযোগটি করেছেন, দেওয়ানগঞ্জ উপজেলাধীন ০১ নং ডাংধরা ইউনিয়নের ডাংধরা গ্রামের বাসিন্দা মৃত, জসি সেখে'র পুত্র মো: ওমর আলী।

সরেজমিনে দেখা যায়, জামালপুর জেলার ধানুয়া কামালপুর, কদমতলা (রৌমারী) জেলা মহা-সড়ক (কামালপুর স্থল বন্দর লিংকসহ) প্রশস্থ ও মজবুতিকরণ নির্মান শীর্ষক প্রকল্পের আওতায় (২২ কি: মি:) সড়ক নির্মানের জন্য ভূমি এবং স্থাপনা অবকাঠামো অধিগ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতাধীন, মো: ওমর আলী'র ০৪ টি স্থাপনার মধ্যে ০২ টি অধিগ্রহণের আওতাতাভূক্ত করে ০২ টি বাদ দেওয়া হয়েছে। ওমর আলীর'র অবশিষ্ট ০২ টি বসতি স্থাপনা অধিগ্রহণের আওতাভুক্ত করা হয়নি যা, এখনো আগের অবস্থানে বিদ্যমান রয়েছে।

তাদের ব্যবহৃত এসব অবকাঠামো (২০×১৪ ও ২০×১৪) ফুট চৌচালা টিনের ঘর, সিমেন্টের খুঁটি, পীড়া ভিটি পাকা মোট ০২ টি স্থাপনা অ্যাওয়ার্ড বহিতে অন্তর্ভূক্ত হয় নাই। মাপ-জরিপে অধিগ্রহণকৃত ভুমিতে অবস্থান হওয়া সত্বেও সার্ভেয়ারের অবহেলার কারনে স্থাপনাগুলো অন্তর্ভুক্ত হয়নি বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, এসব সার্ভেয়ারের কারসাজি, তার এরূপ কার্যকলাপে এই এলাকায় আরও অনেককেই বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়েছে। আমরা গরীব, নিরীহ, শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই, অবকাঠামো গুলো অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করেছি। মহা-সড়ক কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত করা হয়েছে। তারা আইনগত কোন প্রকার নোটিশ প্রদান না করে শুধুমাত্র মৌখিকভাবে স্থাপনাগুলো সরিয়ে নিতে বারবার চাপ দিচ্ছেন। কিন্তু, নিজেদের উদ্যোগে এসব স্থানান্তর ও পূন:রায় বাসযোগ্য করার সামর্থ্য আমাদের নাই, আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।

স্থানীয় আফছার আলী ভূইয়া বলেন, ওনারা আমার প্রতিবেশী, তারা নিতান্তই গরীব মানুষ ঘর অন্যত্র সরিয়ে নেওয়ার সামর্থ্য তাদের নাই। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব তাদের ঘরগুলো অধিগ্রহনের আওতাভূক্ত করে নেওয়া হোক।

এ ব্যাপারে বিস্তারিত জানতে সার্ভেয়ারকে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধান কামনা করেছেন।

আরও খবর