রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

মার্কিন ৪০০ ধনীর তালিকায় নেই ট্রাম্পের নাম

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-10-2023 02:30:01 am

যুক্তরাষ্ট্রের ধনীদের আবারও বাড়তে শুরু করেছে সম্পদের পরিমাণ। গত বছর অন্তত ৪০০ ধনকুবের সমন্বিতভাবে ৫০০ বিলিয়ন ডলার হারায়। তবে এবছর পুরোটাই ফিরে পেয়েছে তারা। বর্তমানে মার্কিন এই ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণ ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। সম্পদ ফিরে পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে প্রযুক্তি কোম্পানিগুলো।


তবে সম্পদের পরিমাণ কমেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ১৯ শতাংশ কমে বর্তমানে তার সম্পদের পরিমাণ ২ দশমিক ৬ বিলিয়ন ডলার। ফলে দেশটির ৪০০ ধনীর তালিকায়ও নাম নেই তার।


মার্কিন ম্যাগাজিন ফোর্বসের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ২৫১ বিলিয়ন ডলার।


তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৬১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন ওরাকলের মালিক ল্যারি এলিসন। তার মোট সম্পদ ১৫৮ বিলিয়ন ডলার।


এদিকে ১২১ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বার্কশায়ার হ্যাথাওয়ের প্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেট।



পঞ্চম অবস্থানে আছেন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তার সম্পদের পরিমাণ ১১৪ বিলিয়ন ডলার।



১১১ ও ১১০ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও গুগলের সাবেক কর্মকর্তা সের্গেই ব্রিন।


অষ্টম অবস্থানে রয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার মোট সম্পদের পরিমাণ ১০৬ বিলিয়ন ডলার।


তালিকায় নবম স্থানে রয়েছেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার ও দশম স্থানে আছে মাইকেল ব্লুমবার্গ। তাদের মোট সম্পদ যথাক্রমে ১০১ বিলিয়ন ডলার ও ৯৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৬ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে